রাজধানী

রাজধানীতে মাদকবিরোধী অভিযান, আটক ২৯

রাজধানীতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। এসময় মাদক বিক্রি ও সেবনের অপরাধে ২৯ জনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকাল ছয়টা থেকে শুক্রবার (১৩ জানুয়ারি) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এই বিভাগের আরও সংবাদ

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো.ফারুক হোসেন বলেন, আসামিদের কাছ থেকে ৪ হাজার ২৫১ ইয়াবা, ১২০ কেজি ৫১০ গ্রাম গাঁজা, ৩০০ গ্রাম আইস ও ২৩টি নেশাজাতীয় ইনজেকশন জব্দ করা হয়।

আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২২টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

এই বিভাগের আরও সংবাদ