রাজনীতি

খুনিদের সাথে এক প্লেটে ভাত খাচ্ছে বিএনপি : ইনু

কুষ্টিয়া প্রতিনিধি : অতীতে চরমভাবে ব্যার্থ বিএনপি জামায়াতের ক্ষমতা পুর্ণদখলের খেলায় জনগনের কোন ভাগ্য নেই এমন মন্তব্য করে জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি বলেছেন, ২৭ আর ১০ দফা দিয়ে বিএনপি আবারও সরাসরি ৭১,৭৫ ও ২১ আগষ্টের খুনিদের সাথে এক প্লেটে ভাত খাচ্ছে। এটা রাজনৈতিক বেয়াদবি, যা মেনে নেওয়া যায় না। বাংলাদেশকে বাচাঁতে হলে বিএনপির এই চক্রান্ত যে কোন মুল্যে রুখে দিতে হবে।

আজ বেলা ১২টায় কুষ্টিয়ার মিরপুর উপজেলা অডিটোরিয়ামে জাসদের এক স্মরণ সভায় যোগ দিয়ে বিএনপি জোটের সরকার পতনের আন্দোলন প্রসঙ্গে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এই বিভাগের আরও সংবাদ

এ সময় ইনু আরও বলেন,বিএনপির ডানে রাজাকার, জামায়াত যুদ্ধাপরাধী আর বামে সুযোগ সন্ধানী কতিপয় দল জড়ো হচ্ছে। এরা কখন কোন দিকে যায় বোঝা যায়না। তবে কয়টা সুযোগ সন্ধানী দল যোগ হচ্ছে সেটা ব্যাপার না, জনগন যোগ হচ্ছে কিনা সেটাই দেখার বিষয়।

তিনি আরও বলেন, জনগণ ভরসা করতে পারে, অর্থনৈতিকসহ যে ধরনেরই বৈশি^ক সংকট থাকুক না কেন, বর্তমান সরকার জনগণকে রক্ষা করবে। পরে জাসদ নেতা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শরীফ এর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় বক্তব্য রাখেন ইনু। এসময় জাসদের মিরপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আহাম্মদ আলীর সভাপতিত্বে জেলা জাসদের সভাপতি গোলাম মহসিনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ