কেএমপি’র অভিযানে ইয়াবা এবং গাঁজাসহ গ্রেফতার ৪


আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ১) মোঃ কামরুল শেখ(৪৬), পিতা-মৃতঃ নিজাম শেখ, সাং-আমতলা নিরালা, থানা-সোনাডাঙ্গা মডেল; ২) মোঃ সোহাগ তালুকদার(৩০), পিতা-আবুল তালুকদার, সাং-হোগলাডাঙ্গা পাওয়ার গ্রিডের পিছনে, থানা-হরিণটানা; ৩) মোঃ বায়জীত মোল্লা ওরফে রানা(২৮), পিতা-মৃত: কেরামত মোল্লা, সাং-পারকুসলী, থানা-গোপালগঞ্জ সদর, জেলা-গোপালগঞ্জ, এ/পি সাং-হরিণটানা রিয়াবাজার, থানা-লবণচরা এবং ৪) রিপন দাস(১৯), পিতা-বীরেন দাস, সাং-আড়ংঘাটা বনানীপাড়া, থানা-আড়ংঘাটা, খুলনা মহানগরী’দের কে মহানগরীর বিভিন্ন থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। উপরোক্ত মাদক ব্যবসায়ীদের নিকট হতে ১২০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১০০ গ্রাম গাঁজা আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৪ টি মাদক মামলা রুজু করা হয়েছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের ( কেএমপি’র ) সিটি স্পেশাল ব্রাঞ্চের ( সিটিএসবি’র ) সহকারী পুলিশ কমিশনার মোঃ আশরাফ হোসেন ২ জানুয়ারী সোমবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তরঙ্গ নিউজকে উপরোল্লিখিত তথ্য নিশ্চিত করেন ।





