রাজধানী

দূষিত শহরের তালিকায় ফের শীর্ষে ঢাকা

বিশ্বে দূষিত শহরের তালিকায় ফের শীর্ষে উঠে এসেছে রাজধানী ঢাকা। শনিবার (৩১ ডিসেম্বর) দুপুর ১২টা ৫৭ মিনিটে বায়ু মানের সূচক (একিউআই) অনুযায়ী ঢাকায় দূষিত বাতাসের মান ছিল ২২৫। সেই হিসেবে ঢাকাকে শীর্ষে রাখা হয়েছে।

এ ছাড়া একিউআই স্কোর ১৯২ নিয়ে দ্বিতীয় অবস্থানে চীনের উহান। ১৮৬ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা। তথ্যমতে, একিউআই স্কোর ১০১ থেকে ২০০ এর মধ্যে থাকলে ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং স্কোর ৩০১ থেকে ৪০০ এর মধ্যে থাকলে ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়।

এই বিভাগের আরও সংবাদ

ঢাকায় বায়ু দূষণের জন্য ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলোকে দায়ি করছেন বিশেষজ্ঞরা।

এই বিভাগের আরও সংবাদ