রাজধানী

রাজধানীতে মাদকবিরোধী অভিযান, আটক ৩২

রাজধানীতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। এসময় মাদক বিক্রি ও সেবনের অপরাধে ৩২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকাল ৬টা থেকে বুধবার (২৮ ডিসেম্বর) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এই বিভাগের আরও সংবাদ

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন জানান, আসামিদের কাছ থেকে তিন হাজার ৭৩৫ ইয়াবা ও আট কেজি ৭৬০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

তাদের বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৩টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

এই বিভাগের আরও সংবাদ