লক্ষ্মীপুর

রামগঞ্জে ছাত্রলীগের কর্মী সভা অনুষ্ঠিত

পারভেজ হোসাইন, রামগঞ্জ: লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলাধীন ৬ নং লামচর ইউনিয়নে ছাত্রলীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন ছাত্রলীগকে গতিশীল করতে এবং আগামীতে ছাত্রলীগের নতুন নেতৃত্ব তৈরির লক্ষ্যে মঙ্গলবার, (২৭ ডিসেম্বর) বিকেলে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এই কর্মী সভা অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন ছাত্রলীগ নেতা জাকারিয়া রিজভীর সঞ্চালনায় কর্মী সভায় প্রধান অতিথি ছিলেন, রামগঞ্জ পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বেলাল আহমেদ। প্রধান বক্তার বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি রবিউল জামান অপু মাল।

এই বিভাগের আরও সংবাদ

এসময় সভায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দেওয়ান বাচ্চু, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজিদ হাসান অভি, ৬ নং লামচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়েজ উল্লাহ জিসান, সাবেক উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান শুভ, সাবেক উপজেলা ছাত্রলীগ নেতা ভূঁইয়া সুমন, লক্ষ্মীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ সায়েম, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি মহিন মাল, যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত জীবন, সাবেক ইউনিয়ন ছাত্রলীগ নেতা শফিকুল ইসলাম রুবেলসহ প্রমুখ নেতৃবৃন্দ।

এই বিভাগের আরও সংবাদ