লক্ষ্মীপুর

রামগঞ্জে শীতবস্ত্র বিতরণ করেন উপজেলা ছাত্রলীগ

পারভেজ হোসাইন, রামগঞ্জ:লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের নির্দেশে ও রামগঞ্জ উপজেলা ছাত্রলীগের উদ্যোগে অসহায় গরিব মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

সোমবার, (২৬ ডিসেম্বর) বিকেলে সোনাপুর চৌরাস্তায় উপজেলা ছাত্রলীগের সভাপতি রবিউল জামান অপু মালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাজিদ হাসান অবির সঞ্চালনায় এই কম্বল বিতরণ করা হয়।

এই বিভাগের আরও সংবাদ

শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র বেলাল আহমেদ, সাবেক উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান শুভ, সাবেক পৌর ছাত্রলীগের আহ্বায়ক মিলন আটিয়া, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি মহিন মাল সহ বিভিন্ন ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দ।

এই বিভাগের আরও সংবাদ