রাজধানী

রাজধানীতে মাদকবিরোধী অভিযান, আটক ৫২

রাজধানীতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। এসময় মাদক বিক্রি ও সেবনের অপরাধে ৫২ জনকে আটক করা হয়েছে।

শুক্রবার (২৩ ডিসেম্বর) সকাল ৬টা থেকে শনিবার (২৪ ডিসেম্বর) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এই বিভাগের আরও সংবাদ

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন জানান, এ সময় আটকদের কাছ থেকে ৫৬৫ ইয়াবা, ১১.১ গ্রাম হেরোইন, ১২ বোতল ফেনসিডিল ও ৬৫ কেজি ৩৭ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

আটকদের নামে ডিএমপির বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৭টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

এই বিভাগের আরও সংবাদ