জাতীয়

১৫ দিনে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৪ হাজার

সারাদেশে পু‌লি‌শের চালানো বি‌শেষ অভিযানে ১ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত গ্রেপ্তার করা হ‌য়ে‌ছে প্রায় ২৪ হাজার জনকে। তাদের মধ্যে ৭২ জন সন্ত্রাসী ও জঙ্গি রয়েছেন। এছাড়া অভিযানে দুই লাখের বেশি ইয়াবা জব্দ করার কথা জা‌নি‌য়ে‌ছে পু‌লিশ।

সোমবার পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) মো. মনজুর রহমান বলেন, বিজয় দিবস, বড়দিন ও থার্টিফার্স্ট নাইট উদযাপন নিরাপদ করার লক্ষ্যে সারাদেশে বিশেষ অভিযান চালা‌নো হয়। এই ১৫ দিনে ৩৩ হাজার ৪২৯টি অভিযান চালানো হয়।

এই বিভাগের আরও সংবাদ

অভিযান ২৩ হাজার ৯৬৮ জনকে গ্রেপ্তার করা হয়। তা‌দের মধ্যে পরোয়ানাভুক্ত আসামি ১৫ হাজার ৯৬৮ জন। বা‌কি ৮ হাজার জনকে গ্রেপ্তার করা হয় বিভিন্ন অভিযোগে। এই আট হাজার জনের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় নতুন মামলা হয়েছে পাঁচ হাজার ১৩২টি।

পুলিশ সদর দপ্তরের এই কর্মকর্তা আরও বলেন, অভিযান গ্রেপ্তাকৃতদের কাছ থেকে আটটি শুটারগান, তিনটি পিস্তল, পাঁচটি এলএমজি, আটটি বন্দুক, একটি পাইপগান ও দেশিয় অস্ত্র জব্দ করা হয়েছে।

এআই‌জি জানান, ১৫ দিনের অভিযান দুই লাখ ৮৬ হাজার ৫৯২ পিস ইয়াবা, সাত হাজার ৫৮১ কেজি গাঁজা, পাঁচ হাজার ৪১৫ বোতল ফেনসিডিল, ৮৬৯৮ গ্রাম হেরোইন ও ১১৭ গ্রাম ভয়ংকর মাদক ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করা হয়েছে।

পুলিশ সদরদপ্তর থেকে দেওয়া অভিযানের আদেশে বলা হয়, গত ২০ নভেম্বর ঢাকা সিএমএম আদালত এলাকায় পুলিশ হেফাজত থেকে দণ্ডপ্রাপ্ত দুই জঙ্গি ছিনিয়ে নেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে ও বিজয় দিবস, বড়দিন এবং থার্টিফাস্ট নাইট নিরাপদ করার লক্ষ্যে চলমান অভিযানের পাশাপাশি আগামী ১-১৫ ডিসেম্বর বিশেষ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়।

অন্যান্য স্থানের পাশাপাশি আবাসিক হোটেল, মেস, হোস্টেল, বিভিন্ন প্রতিষ্ঠান, কমিউনিটি সেন্টারসহ অপরাধীদের লুকিয়ে থাকার সম্ভাব্য স্থানগুলোতে পরিচালিত হয় অভিযান।

এই বিভাগের আরও সংবাদ