জাতীয়

বিশ্বকাপ ফাইনাল: ব্রাহ্মণবাড়িয়ায় অতিরিক্ত পুলিশ মোতায়েন

বিশ্বকাপ ফুটবল ফাইনালকে কেন্দ্র করে যে কোনো সংঘাত এড়াতে ব্রাহ্মণবাড়িয়ায় মাঠে থাকবে পুলিশের অতিরিক্ত ১৪ টিম। রোববার (১৮ ডিসেম্বর) বিকেল অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) জয়নাল আবেদীন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ফাইনালে ব্রাজিল না থাকায় আর্জেন্টিনার সমর্থক বেশি। ফাইনাল খেলাকে কেন্দ্র করে উচ্ছ্বসিত সমর্থকরা। তাই খেলার আগে-পরে যেন কোনো অপ্রীতিকর ঘটনা ঠেকাতে জেলা শহরে সাতটিসহ পুলিশের অতিরিক্ত ১৪টি টিম মাঠে কাজ করবে।

এই বিভাগের আরও সংবাদ

এর আগে গত বছরের জুলাইয়ে অনুষ্ঠিত কোপা আমেরিকার ফাইনাল ম্যাচের আগে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটে। এছাড়া আর্জেন্টিনা-ব্রাজিলের মধ্যকার ফাইনাল ম্যাচের পরেও ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের খেওয়াই গ্রামে দুই দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে মাইকিং করা হয়েছিল।

এই বিভাগের আরও সংবাদ