শহীদ বুদ্ধিজীবি দিবসে তেজগাঁও বঙ্গবন্ধু পরিষদ এর আলোচনা সভা


১৬ ডিসেম্বর, ২০২২ শুক্রবার বঙ্গবন্ধু পরিষদ ২৬ নং ওয়ার্ড তেজগাঁও এর উদ্যোগে শহীদ বুদ্ধিজীবি দিবস ও বিজয় দিবস স্বরনে “অসম্প্রদায়িক চেতনায় মুজিবের বাংলাদেশ” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অধ্যাপক, এ এফ, এস মফিজুল (উপাচার্য সাউস্থ ইস্ট ইউনিভার্সিটি)।
এছাড়া আরও উপস্থিত ছিলেন – মোহাম্মদ নজুরুল ইসলাম (অধ্যক্ষ, তেজগাঁও মহিলা কলেজ), হারুন অর রশিদ (সভাপতি, বঙ্গবন্ধু পরিষদ, তেজগাঁও থানা ও সহ সভাপতি, তেজগাঁও থানা আওয়ামী লীগ), আব্দুল কাদের (সভাপতি, ২৫ নং ওয়ার্ড, তেজগাঁও আওয়ামী লীগ)।
স্বাগত বক্তব্য রাখেন হাজেরা পারভীন (উপাধ্যক্ষ, তেজগাঁও মুহিলা কলেজ)। শুভেচ্ছা বক্তব্য রাখেন রফিকুল ইসলাম (প্রভাষক, তেজগাঁও মুহিলা কলেজ)।
আরো উপস্থিত ছিলেন- অনিন্দিতা রায়, মোঃ জামাল হোসেন, মোঃ সাখাওয়াত হোসেন বিপ্লব সহ বঙ্গবন্ধু পরিষদের সকল সদেস্য, ছাত্র শিক্ষক ও অন্যান্য ব্যক্তিবর্গ।





