রাজধানী

মহান বিজয় দিবস উপলক্ষে হামদর্দের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

১৬ ডিসেম্বর ২০২২ মহান বিজয় দিবস উপলক্ষে হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পে আগতদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সংক্রান্ত পরামর্শ এবং ওষুধ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ এর উপ-ব্যবস্থাপনা পরিচালক হাকীম মোহাম্মদ জামাল উদ্দিন রাসেল।

এই বিভাগের আরও সংবাদ

প্রধান অতিথির বক্তব্যে হাকীম মোহাম্মদ জামাল উদ্দিন রাসেল বলেন, ‘‘ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে অর্জিত বাংলাদেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করার দায়িত্ব আমাদের। এখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ দিকনির্দেশনায় বাংলাদেশে বইছে অগ্রগতির জোয়ার।

সেই ধারাবাহিকতায় কিংবদন্তি উদ্যোক্তা ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া’র নেতৃত্বে হামদর্দ বাংলাদেশও মানুষের স্বাস্থ্য ও শিক্ষার অধিকার নিশ্চিত করতে নিরন্তর কাজ করে যাচ্ছে। হামদর্দের কল্যাণে দেশের অসংখ্য মানুষ আজ সেবা ও সহমর্মিতা পাচ্ছে। আমাদের প্রত্যেকেরই উচিৎ মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে মানবসেবায় আত্মনিয়োগ করা।’’

রাজধানীর বাংলামটরে হামদর্দের নগর বিপণন কেন্দ্রের চত্বরে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ এর পরিচালক বিপণন মোহাম্মদ শরীফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের পরিচালক তথ্য ও গণসংযোগ আমিরুল মোমেনীন মানিক, উপ-পরিচালক বিপণন ডা. আবুল তৈমুর চৌধুরী।

এই বিভাগের আরও সংবাদ