আন্তর্জাতিক

রাশিয়ার তেল শোধনাগারে অগ্নিকান্ডে দুইজন নিহত

সাইবেরিয়ার পূর্বাঞ্চলের একটি তেল শোধনাগারে বৃহস্পতিবার এক বড় ধরনের অগ্নিকান্ডে দুইজন নিহত ও অপর পাঁচজন আহত হয়েছে, কর্তৃপক্ষ এ কথা জানায়।

সাইবেরিয়ার পূর্বাঞ্চলীয় নগরী আঙ্গারস্কের এই তেল শোধনাগারে স্থানীয় সময় সকাল ৬ টায় আগুন লাগে। খবর এএফপি’র।

এই বিভাগের আরও সংবাদ

নগরীর অবস্থান ইরকুটস্ক অঞ্চলের গভর্ণর ইগর কোবজেভ বলেছেন, দু’জন মারা গেছেন এবং আরও পাঁচজন আহত হয়েছেন, যাদের একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গ্যাস দূষণের কারণে এ আগুন লাগে বলে মনে করা হচ্ছে।

তদন্তকারীরা শিল্প সুরক্ষা বিধি লঙ্ঘনের জন্য একটি ফৌজদারি তদন্ত শুরু করেছে।

সূত্র: বাসস

এই বিভাগের আরও সংবাদ