আন্তর্জাতিক

ভারতের বিহারে বিষাক্ত মদপানে ২৪ জনের মৃত্যু

ভারতের বিহারে বিষাক্ত মদপানে অন্তত ২৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বেশ কয়েকজন। স্থানীয় পুলিশ জানিয়েছে, মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে। বুধবার (১৪ ডিসেম্বর) পুলিশের বরাতে এনডিটিভির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, ময়নাতদন্ত প্রতিবেদন হাতে এলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। তবে প্রাথমিকভাবে বিষাক্ত মদকেই মৃত্যুর কারণ বলে মনে করা হচ্ছে। একই অভিযোগ করেছে মৃতদের পরিবারও।

এই বিভাগের আরও সংবাদ

স্থানীয় ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বিধায়ক জনক সিং এ মৃত্যুর জন্য নিতীশ কুমারের নেতৃত্বাধীন বিহার সরকারকে অভিযুক্ত করেছেন। তার দাবি, মৃতদের মধ্যে তিনজন তার গ্রামের বাসিন্দা।

জনক সিং বলেন, রাজ্যে প্রায়ই বিষাক্ত মদ খেয়ে অসংখ্য মানুষ মারা যাচ্ছেন। কিন্তু মুখ্যমন্ত্রী কিছুই করছেন না। এর জন্য বিহারের রাজ্য সরকারকেই দায়ী করা হবে। কারণ, মূখ্যমন্ত্রী নিতীশ বলেছিলেন, এমন কোনো ঘটনা ঘটলে তার ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু আদতে কিছুই হচ্ছে না।

সূত্র: এনডিটিভি

এই বিভাগের আরও সংবাদ