চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জ ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত 

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। সোমবার সকালে চাঁপাইনবাবগঞ্জ সার্কিট হাউস এর প্রধান ফটকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয় জেলা প্রশাসনের পক্ষ থেকে। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য ‌র‍্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।

শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা হয়। ‌র‍্যালীর উদ্বোধন করেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আব্দুস সামাদ, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেবেন্দ্র নাথ উরাঁও, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আনিছুর রহমান, জেলা তথ্য অফিসার মোঃ ওয়াহিদুজ্জামান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ শফিকুল আলমসহ জেলার বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের প্রধানগণ, স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও শিক্ষার্থীরা। সভায় সরকারের নেয়া বিভিন্ন ডিজিটাল পদক্ষেপ গ্রহণের বিবরণ তুলে ধরেন বক্তারা।

এই বিভাগের আরও সংবাদ