রাজধানী

রাজধানীতে অভিযানে গ্রেপ্তার ১৯

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)। শনিবার (১০ ডিসেম্বর) ডিএমপির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

ডিএমপি জানায়, শুক্রবার (৯ ডিসেম্বর) সকাল ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন থানা এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে তাদের মাদকসহ গ্রেপ্তার করা হয়।

এই বিভাগের আরও সংবাদ

এ সময় গ্রেপ্তারদের কাছ থেকে ১৯৬৯ পিস ইয়াবা, ৪৯ পুরিয়া হেরোইন, ৯০০ গ্রাম গাঁজা এবং ৭১টি ইনজেকশন উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৪টি মামলা রুজু হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ