সিরাজগঞ্জ

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিসির এক বছর পূর্তি উপলক্ষে বর্ষ পরিক্রমা অনুষ্ঠিত

মাহবুবুল আলম, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আয়োজনে বর্ষ পরিক্রমা অনুষ্ঠিত হয়েছে। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম-এর এক বছর পুর্তি উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আয়োজনে অ্যাকাডেমিক ভবনে বৃহস্পতিবার সন্ধ্যা ৭.০০টায় এই বর্ষ পরিক্রমার আয়োজন করা হয়।

এই উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করা হয়, এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের অনুভূতি তুলে ধরে। এরপর শিক্ষার্থীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সার্ভিক এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম। এসময় বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ