বগুড়া

বগুড়ার শেরপুর লাইভস্টক ফার্মারস ফিল্ড স্কুল বাস্তবায়নে মতবিনিয়ম সভা অনুষ্ঠিত

শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুরে মহিপুর দুগ্ধ উৎপাদনকারী দল ও লাইভস্টক ফার্মারস ফিল্ড স্কুল বাস্তবায়নের লক্ষ্যে এক মতবিনিয়মসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০৪ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার গাড়িদহ ইউনিয়নের মহিপুর কলোনী শারমিন আকতারের বাড়িতে সভা অনুষ্ঠিত হয়।

সংশ্লিষ্ট দুগ্ধ উৎপাদনকারী দল ও লাইভস্টক ফার্মারস ফিল্ড স্কুল কমিটির সভাপতি পারুল বেগমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, শেরপুর উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ রায়হান (পিএএ), জাতীয় সংঘের কৃষি ও খাদ্য সংস্থার কানসালটেন ইঞ্জিনিয়ার মোঃ কামরুল হাসান সরকার। এসময় অন্যান্যদের মধ্যে উপজেলার লাইভস্টক সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ সানজিদা হক (এলইও), উপজেলা লাইফস্টক সার্ভিস প্রোভাইডার(এলএসপি) মোঃ নুরুল ইসলাম, লাইফস্টক ফিল্ড এসিসটেন্ট তাজমুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় দুগ্ধজাত গবাদী থেকে বেশী পরিমাণ দুধ উৎপাদন বৃদ্ধি প্রক্রিয়া, বাজারজাতকরণ, চিকিৎসাসেবাসহ নানা বিষয়ক আলোচনা হয়।

এই বিভাগের আরও সংবাদ