রাজনীতি

ডিএমপি কমিশনারের সঙ্গে বিএনপির বৈঠক

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারের সঙ্গে বৈঠক করেছে বিএনপির একটি প্রতিনিধিদল। রোববার বিকেল ৩টা ৫০ মিনিটে মিন্টো রোডের ডিএমপি কমিশনারের কার্যালয়ে বিএনপির নেতারা প্রবেশ করেন।

বিএনপির প্রতিনিধিদলে রয়েছেন- ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, প্রচার সম্পাদক ও বিএনপি মিডিয়া সেল সদস্য সচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

এই বিভাগের আরও সংবাদ

আগামী ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির বিভাগীয় গণসমাবেশ ঘিরে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরই মধ্যে বিশেষ অভিযানে শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

বিএনপির দাবি, গণসমাবেশ বানচাল করতেই সরকারের মাস্টারপ্ল্যানের অংশ হিসেবে তাদের নেতাকর্মীদের পাইকারি হারে গ্রেপ্তার করছে পুলিশ। এমনকি বিএনপি নেতাকর্মীদের বাড়িঘরেও অভিযান চালানো হচ্ছে।

এই বিভাগের আরও সংবাদ