রাজধানী

রাজধানীতে মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তার ২৪

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ২৪ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। মাদক বিক্রি ও সেবনের অভিযোগে তাদের আটক করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গতকাল শনিবার সকাল ছয়টা থেকে রোববার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটকসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

এই বিভাগের আরও সংবাদ

গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৪৬০ পিস ইয়াবা, ২০ গ্রাম হেরোইন, ১৬ কেজি ৫১০ গ্রাম গাঁজা ও ২১০ লিটার দেশিমদ উদ্ধার করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৮টি মামলা হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ