Uncategorized

তাহিরপুর সীমান্তে দেড় কোটি টাকা মূল্যের তক্ষক আটক

সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে (তক্ষক) আটক করেছে, সুনামগঞ্জ-২৮ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ।

বিজিবি সুত্রে জানাগেছে, বুধবার (৩০ নভেম্বর) সীমাস্ত পিলার ১২০৩/১-এস এর নিকট হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তর। উপজেলার বাদাঘাট ইউনিয়নের লাউরগড় এলাকা হতে লাউরগড় (বিওপির) জেসিও-৮৪৭৩ (সুবেদার) মো. সাইদুর রহমান এর নেতৃত্বে একটি চৌকুশ টিম গোপন সংবাদের মাধ্যমে ১টি বাংলাদেশী (তক্ষক) আটক করেছে। আটককৃত (তক্ষক) এর আনুমানিক সিজার মূল্য (এক কোটি পঞ্চাশ লক্ষ) টাকা।

এই বিভাগের আরও সংবাদ

সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়ন (বিজিবি) অধিনায়ক লে-কর্ণেল মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, আটককৃত তক্ষকটি বনবিট কার্যালয়ে জমা করার কার্যক্রম চলমান রয়েছে।

এই বিভাগের আরও সংবাদ