লক্ষ্মীপুর

রামগঞ্জে অসুস্থ বিএনপি নেতাকে দেখতে গেলেন ভিপি রহিম

পারভেজ হোসাইন, রামগঞ্জ: রামগঞ্জ পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হাসেম মিয়া দীর্ঘদিন অসুস্থতায় ভুগছেন। ২২ নভেম্বর মঙ্গলবার, অসুস্থ আবুল হাসেমকে দেখতে যান রামগঞ্জ উপজেলা বিএনপির সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক ভিপি আব্দুর রহিম।

এসময় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা রোমান, জেলা ছাত্র দলের সহ সভাপতি রায়হান পাটোয়ারী, সহ সভাপতি আরিফ তফাদার, মোঃ মিরণ, পৌর ছাত্রদলের আহ্বায়ক শাহীন আলম মুন্না সহ অন্যান্য।

এই বিভাগের আরও সংবাদ

এর আগে গত রবিবার, পৌর ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি করিম চৌকিয়া মৃত্যুর পর তার নামাজে জানাজায় অংশগ্রহণ করেন উপজেলা বিএনপির সদস্য ভিপি আব্দুর রহিম।

ভিপি আব্দুর রহিম বলেন, আমি পূর্বেও অসহায়, গরীব অসচ্ছল নেতাকর্মীদের পাশে ছিলাম, এখনো আছি, সামনেও থাকবো ইনশাআল্লাহ।

এই বিভাগের আরও সংবাদ