রাজনীতি

সিলেটে গণসমাবেশের মাঠে ইন্টারনেট বন্ধ

সিলেটে বিএনপির বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে শনিবার সকাল ১০টা থেকে সব মোবাইল অপারেটরের উচ্চগতির ইন্টারনেট বন্ধ রাখা হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন নেতাকর্মীসহ সংবাদ সংগ্রহ করতে আসা গণমাধ্যমকর্মীরা।

সিলেট নগরীর জিন্দাবাজার, চৌহাট্টা আম্বরখানা, লামাবাজারসহ বেশ কয়েকটি এলাকা থেকে মিছিল নিয়ে বিএনপির নেতাকর্মীরা দলে দলে স্লোগান দিয়ে আলিয়া মাঠে প্রবেশ করছেন।

এই বিভাগের আরও সংবাদ

সমাবেশে আসা ছাত্রনেতারা জানান, ইন্টারনেট সংযোগ বন্ধ হওয়ায় অনেকেই বিপাকে পড়েছেন। ইন্টারনেট সংযোগের পাশাপাশি মোবাইল নেটওয়ার্কও বন্ধ রয়েছে। সংবাদ সংগ্রহ করতে আসা সাংবাদিকরা জানান, সকাল থেকে ইন্টারনেট না থাকায় সংবাদ পাঠাতে সমস্যা হচ্ছে।

এই বিভাগের আরও সংবাদ