খুলনা

শব্দ দূষণ: ডুমুরিয়ায় হাইড্রলিক হর্ন ব্যবহার করায় জরিমানা

মেহেদী হাসান, খুলনা প্রতিনিধিঃ খুলনার ডুমুরিয়া উপজেলায় হাইড্রলিক হর্ন ব্যবহার করে শব্দ দূষণ করায় বিভিন্ন যানবাহনে পরিবেশ অধিদপ্তর খুলনা বিভাগীয় ও জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে অভিযান চালিয়ে ১৫শ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) উপজেলার খর্নিয়া এলাকায় পরিাচলিত অভিযানে ০৩টি হাইড্রোলিক হর্ন জব্দের পর তা ধ্বংস করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, অনুমোদিত শব্দের মানমাত্রা অতিক্রমকারী হাইড্রোলিক হর্ন ব্যবহার করে উচ্চমাত্রায় শব্দ সৃষ্টির দায়ে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০) ও ‘শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০০৬ অনুযায়ী’ এক টি বাস ও এক টি ট্রাক এর ড্রাইভারকে ০২টি মামলায় মোট এক হাজার পাঁচশত (১৫০০) টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয় ও অনুমোদিত শব্দের অতিরিক্ত মানমাত্রার শব্দ সৃষ্টিকারী তিন টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।

পরিবেশ অধিদপ্তর, খুলনা বিভাগীয় কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহীন সুলতানা মোবাইল কোর্টে বিচারিক দায়িত্ব পালন করেন এবং পরিবেশ অধিদপ্তর, খুলনা জেলা কার্যালয়ের পরিদর্শক মোঃ মোস্তাফিজুর রহমান প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। এসময় পরিবেশ অধিদপ্তর, খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আবু সাঈদ উপস্থিত ছিলেন। মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন ডুমুরিয়া থানার পুলিশ সদস্যবৃন্দ। ড্রাইভার ও উপস্থিত জনতার মধ্যে শব্দদূষণের ক্ষতিকর বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

এই বিভাগের আরও সংবাদ