রাজনীতি
ডিএমপির অভিযানে মাদকসহ গ্রেফতার ৩২


রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৩২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। তাদের কাছ থেকে দুই হাজার ৫৩৬টি ইয়াবা, ৩৫.৫ গ্রাম ৭৫ পুরিয়া হেরোইন, পাঁচ কেজি ৩৫০ গ্রাম গাঁজা এবং ২০টি নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়।
বুধবার (১৬ নভেম্বর) সকাল ৬টা থেকে বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকাল ৭টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এ অভিযান পরিচালিত হয়। গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৪টি মামলা হয়েছে।





