রাজধানী

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৩২

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অপরাধে ৩২ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। রোববার (১৩ নভেম্বর) সকাল ছয়টা থেকে সোমবার (১৪ নভেম্বর) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো.ফারুক হোসেন জানান, আসামিদের কাছ থেকে ৬ হাজার ৩৮১টি ইয়াবা, ৪৫ গ্রাম হেরোইন, ২৫ বোতল ফেনসিডিল ও ৩ কেজি ২০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

এই বিভাগের আরও সংবাদ

আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৬টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

এই বিভাগের আরও সংবাদ