বাগেরহাট

রামপালে মদিনাতুল উলুম মাদ্রাসার সভাপতি খিজির, সাধারণ সম্পাদক আলমগীর

সুব্রত ঢালী সুব্র, স্টাফ রিপোর্টারঃ- বাগেরহাটের রামপালে মদিনাতুল উলুম মাদ্রাসা ও ইয়াতিমখানার ত্রি-বার্ষিক সম্মেলন,সম্মাননার স্মারক প্রদান ও কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে ।

বুধবার (২ নভেম্বর) সকাল ১০ টায় রামপাল সদরে মাদ্রাসা কক্ষে সাবেক অধ্যক্ষ মজনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজিবুল আলম, বিশেষ অতিথি অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আসিফ ইকবাল, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. সুকান্ত কুমার পাল, সমাজ সেবা কর্মকর্তা মোঃ শাহিনুর রহমান,রামপাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সামসুদ্দিন , সদর ইউপি চেয়ারম্যান সেখ নাসির উদ্দিন , দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আকবর আলী, মাদ্রাসা কমিটির সম্পাদক মোঃ আলমগীর ফকির সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ

সভায় খৈয়াম হোসেন খিজিরকে সভাপতি ও ইউপি সদস্য মোঃ আলমগীর ফকিরকে সাধারণ সম্পাদক করে ১৮ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয় । পরে অথিতিদের মাঝে সম্মাননার স্বারক প্রধান করা হয়।

এই বিভাগের আরও সংবাদ