রাজনীতি

শুনছি ১০ ডিসেম্বর বিএনপি ঢাকা দখল করবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপি ১০ ডিসেম্বর ঢাকা দখল করবে বলে শুনেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শনিবার (২৯ অক্টোবর) রাজধানীর শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্য মেলার মাঠে ঢাকা জেলা আওয়ামী লীগের সপ্তম ত্রিবার্ষিক সম্মেলনে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

আসাদুজ্জামান খান কামাল বলেন, কিছুদিন ধরে শুনছি ১০ ডিসেম্বর তারা (বিএনপি) ঢাকা দখল করবে, আমাদের তাড়িয়ে দেবে। আমরা শুনছি, তারা ডিক্লিয়ার করে নাই। আমরা শুনছি, তারা মন্ত্রিপরিষদও গঠন করে ফেলেছে।

এই বিভাগের আরও সংবাদ

আওয়ামী লীগ সব সময় জনগণকে নিয়ে চলে দাবি করে তিনি বলেন, এ দেশের জনগণ ভুল করবে না। তারা আবারও ভোট দিয়ে আওয়ামী লীগকে জয়যুক্ত করবে।

ঢাকা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে লাখো মানুষের ঢল নেমেছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আজকে বাংলাদেশের এমন কোনো জায়গা নেই, যেখানে আওয়ামী লীগ সুপ্রতিষ্ঠিত নাই। সারা বাংলাদেশের মানুষ মনে করে, যতো দিন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ চলবে, ততো দিন দেশ আলোকিত থাকবে।

নেতাকর্মীদের প্রতি ঐক্যের ডাক দিয়ে তিনি বলেন, সবাই আমরা একসঙ্গে চলব। মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা আবারও প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই।

এই বিভাগের আরও সংবাদ