চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত থেকে ৪৫১০ পিস ইয়াবা জব্দ

ফেরদৌস সিহানুক (শান্ত) চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মোনাকষা ও শাহাবাজপুর ইউনিয়নের সীমান্ত এলাকা থেকে পৃথক দুটি অভিযান পরিচালনা করে মালিকবিহীন মোট ৪৫১০ পিস ইয়াবা জব্দ করে ৫৯ বিজিবি।
৫৯ বিজিবি’র একপ্রেস বিজ্ঞপ্তিতে জানায় বিএসবি তথ্যের ভিত্তিতে গত ২৮ অক্টোবর ২০২২ তারিখ রাত ৭টার সময় চৌকা বিওপির নাঃ সুবেঃ মোঃ আবু হানিফ শিকদার এর নেতৃত্বে টহল দল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ১৭৬ মেইন সীমান্ত পিলার হতে ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে লালকুড়িয়া মাঠ নামক স্থানে অভিযান পরিচালনা করে মালিকবিহীন ৯৯০ পিস ইয়াবা আটক করতে সক্ষম হয়। আটককৃত ইয়াবা এর সিজার মূল্য- ২,৯৭,০০০/- (দুই লক্ষ সাতানব্বই হাজার) টাকা। এবং অপর একটি অভিযানে নিজস্ব তথ্যের ভিত্তিতে ২৯ অক্টোবর ২০২২ তারিখ সকাল ৫.৩০ মিনিটের সময় সোনামসজিদ বিওপির হাবিলদার মুন্সি মোঃ মমিনুল ইসলাম এর নেতৃত্বে বিশেষ টহল দল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ১৮৫/৯-এস সীমান্ত পিলার হতে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শ্বশানঘাট নামক স্থানে অভিযান পরিচালনা করে মালিকবিহীন ৩৫২০ পিস ইয়াবা আটক করতে সক্ষম হয়। আটককৃত ইয়াবা এর সিজার মূল্য- ১০,৫৬,০০০/- (দশ লক্ষ ছাপ্পান্ন হাজার) টাকা।
জব্দকৃত ইয়াবা এর ব্যাপারে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিষয় রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আমীর হোসেন মোল্লা, পিএসসি বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন এবং বর্তমানে করোনা পরিস্থিতিতে ভারতীয় চোরাকারবারীরা যাতে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে না পারে সেই লক্ষে সীমান্তে টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং ব্যাটালিয়ন সদর দপ্তর হতে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।





