চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ৩৯০ পিস ইয়াবা জব্দ

ফেরদৌস সিহানুক (শান্ত)চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মোনাকষা ইউনিয়নে বিশ্বনাথপুর এলাকা থেকে মালিক বিহীন ভারতীয় ৩৯০ পিস ইয়াবা আটক করে (৫৯ বিজিবি)।

৫৯ বিজিবি’র এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায় নিজস্ব তথ্যের ভিত্তিতে ২৮ অক্টোবর ২০২২ তারিখ সকাল ৯টার সময় চৌকা বিওপির নায়েক মোঃ আব্দুল বারিক এর নেতৃত্বে বিশেষ টহল দল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৭৭ মেইন হতে আনুমানিক ০২ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে বিশ্বনাথপুর মাঠ নামক স্থানে অভিযান পরিচালনা করে মালিকবিহীন ভারতীয় ৩৯০ পিস ইয়াবা আটক করতে সক্ষম হয়। আটককৃত ইয়াবা এর সিজার মূল্য-১,১৭,০০০/- (এক লক্ষ সতের হাজার) টাকা। আটককৃত ইয়াবা এর ব্যাপারে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ প্রক্রিয়াধীন।

এ ব্যাপারে রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আমীর হোসেন মোল্লা, পিএসসি বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন এবং বর্তমানে করোনা পরিস্থিতিতে ভারতীয় চোরাকারবারীরা যাতে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে না পারে সেই লক্ষে সীমান্তে টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং ব্যাটালিয়ন সদর দপ্তর হতে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।

এই বিভাগের আরও সংবাদ