বাগেরহাট

খুলনা-মোংলা মহাসড়কে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত -১

সুব্রত ঢালী সুব্র, স্টাফ রিপোর্টারঃ খুলনা-মোংলা মহাসড়কে লকপুর নামক স্থানে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চয়ন দেবনাথ (২৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছে।

বুধবার (২৬ অক্টোবর) দুপুর ১ টা ৩০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। নিহত খানপুর ইউনিয়নের চুলকাটি বনিকপড়া এলাকার চিন্ময় দেবনাথের পুত্র চয়ন দেবনাথ (২৫) । এসময় অপরসঙ্গী রাখালগাছি ইউনিয়নের সৈয়দপুর গ্রামের আমাজাদ ফকিরের পুত্র রেজওয়ান ফকির গুরুত্বর আহত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।

এই বিভাগের আরও সংবাদ

পুলিশ ও পরিবার সুত্রে জানা গেছে,ওই দিন দুপুরে চয়ন দেবনাথ ও রেজওয়ান ফকির খুলনার একটি প্রাইভেট হাসাপাতালে জনৈক আত্মীয়কে দেওয়ার উদ্দেশ্যে বের হয়, তারা লখপুর ভুষণ ডিজিটাল স্কেল এর সামনে গেলে অপর দিক থেকে আসা একটি মটর সাইকেলের সাথে মুখোমুখী সংঘর্ষ হলে উভয়ে গুরুত্বর আহত হয়।

এসময় স্থানীয়রা মুমুর্য অবস্থায় তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার চয়ন দেবনাথকে মুতঃ ঘোষনা করেন।

কাটাখালী হাইওয়ে থানা পুলিশের পরিদর্শক (ওসি) মোঃ মিজানুর রহমান শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন অপর আহতকে খুমেকে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় চুলকাটি এলাকার শোকের ছায়া নেমে এসেছে। নিহত চয়ন বাগেরহাট সরকারী পিসি কলেজের অনার্স ৩য় বর্ষের ছাত্র।

এই বিভাগের আরও সংবাদ