বাগেরহাট

বাগেরহাটের চিতলমারীতে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা

সাগর মন্ডল, চিতলমারী প্রতিনিধি: বাগেরহাটের চিতলমারীতে শেরে বাংলা ডিগ্রি কলেজের নব গঠিত গভর্নিং বডির পরিচিতি ও শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গত সোমবার বিকাল ৩ টায় কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত পরিচিতি ও মতবিনিময় সভায় কলেজ অধ্যক্ষ স্বপন কুমার চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয় খুলনা’র আঞ্চলিক প্রধান এ এস এম আব্দুল হক, সম্মানিত অতিথি ছিলেন গভর্নিং বডির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শিক্ষাবিদ পীযূষ কান্তি রায়।

এই বিভাগের আরও সংবাদ

এ সময় বক্তব্য রাখেন ওসি এ এইচ এম কামরুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মাহাতাব, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডাঃ মানুন হাসান, উপজেলা যুবলীগের আহŸায়ক শেখ নজরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগ সভাপতি রিয়াজুল ইসলাম রিয়াদ প্রমুখ। অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান শেখ বাদশা মিয়া, কাজী আবু শাহীন, অলিউজ্জামান জুয়েল, কলেজ পরিচালনা পরিষদের সদস্য শেখ কেরামত আলী, শেখ শামীম আনোয়ারসহ মাধ্যমিক স্তরের বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানগণ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ