আওয়ামী লীগের শেকড় অনেক গভীরে: হানিফ


কুষ্টিয়া প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, আওয়ামী লীগ কখনো অন্যের শক্তি সামর্থ দেখে বিচলিত হবার দল নয়। আওয়ামী লীগ অনেক শক্তিশালী দল। আওয়ামী লীগের শেকড় অনেক গভীরে। আওয়ামী লীগ একটি বটগাছ। বটগাছকে ছোটখাটো ধাক্কা দিয়ে কিছু করা যায়না। জনগন যতদিন চাইবে আওয়ামী লীগ ততদিনই ক্ষমতায় থাকবে।
তিনি মঙ্গলবার সকালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপূত্র শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে বঙ্গবন্ধু ম্যূরালে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণকালে সাংবাদিকদের এসব কথা বলেন। এসময় হানিফ আরো বলেন, বহুবার বিএনপির তর্জন গর্জন শুনেছে দেশের জনগন। কিন্তু সেই তর্জন গর্জন দেশের জনগন আমলে নেয়নি। সুতরাং জনগণ যতদিন চাইবে আওয়ামী লীগ ততদিনই ক্ষমতায় থাকবে।
ক্ষমতা হস্তান্তর প্রসঙ্গে হানিফ বলেন ষড়যন্ত্রের কাছে পরাজিত হবার পর শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের রেকর্ডও আওয়ামী লীগের আছে। শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে নির্বাচনের মাধ্যমে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়অমী লীগ আবার ক্ষমতায় আসবে। জেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু হয়েছে দাবী করে হানিফ বলেন সারা দেশে উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ইলেকশন কমিশনের কর্মকান্ডও গ্রহনযোগ্য ছিল।
শেখ রাসেলের জন্মদিন প্রসঙ্গে হানিফ বলেন শিশুরা হচ্ছে ফুলের বাগানের মত। শিশুদের মন থাকে কোমল সেই কোমলমতি হৃদয়ে তাকে ধারণ করে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এদেশের উন্নয়ন অগ্রযাত্রাকে এগিয়ে নিয়ে যাবে এটিই আমাদের প্রত্যাশা।
এসময় কুষ্টিয়া-৪ আসনের সাংসদ ব্যারিষ্টার সেলিম আলতাব জর্জ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক হাজী রবিউল ইসলাম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী ফারুকউজ্জামান, সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন রাজু ও মাযহারুল আলম সুমন, কুষ্টিয়া সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান আতা প্রমুখ উপস্থিত ছিলেন।





