গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচন স্থগিত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল


ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচন সম্পূর্ণরূপে স্থগিত করার প্রতিবাদে গাইবান্ধার ফুলছড়ি উপজেলা হেড কোয়ার্টার চত্বরে চলছে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বুধবার (১২ অক্টোবর) বিকেলে এই কর্মসূচি পালন করে উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
এর আগে দুপুর ২ টার দিকে ভোটকেন্দ্রে অনিয়মের অভিযোগ এনে প্রধান নির্বাচন কমিশনার গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচন স্থগিত ঘোষণা করেন।
এদিকে, এই ঘোষণার পরে উত্তাল হয়ে উঠে ফুলছড়ি উপজেলা হেড কোয়ার্টার চত্তর।
ফুলছড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান জিএম সেলিম পারভেজ এর নেতৃত্বে ফুলছড়ি উপজেলা হেড কোয়ার্টার চত্বরের প্রধান গেট বন্ধ করে চলতে থাকে বিক্ষোভ কর্মসূচী। এই কর্মসূচিতে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের কয়েকশত নেতা কর্মীরা অংশ নেন।
এসময় বক্তব্য রাখেন, গাইবান্ধা জেলা সেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম শহীদ রঞ্জু, আওয়ামীলীগ নেতা শহিদুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, যখন দেখা যাচ্ছে এই নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী বিপুল ভোটে নির্বাচিত হতে চলছে তখনই এই প্রধান নির্বাচন কমিশনার বিএনপি, জাতীয়পার্টির এজেন্ডা হিসেবে কাজ করে এই নির্বাচন স্থগিত করেছে। এই নির্বাচন কমিশনারের পদত্যাগ ও বিচার চাই।





