রাজনীতি

সাজেদা চৌধুরীর মৃত্যুতে ওবায়দুল কাদেরের শোক

বর্ষীয়ান রাজনীতিবিদ, জাতীয় সংসদের উপনেতা, আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ এক শোকবার্তায় তিনি প্রয়াত সাজেদা চৌধুরীর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

এই বিভাগের আরও সংবাদ

এই বিভাগের আরও সংবাদ