রাজনীতি

ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট সি ডিকসনের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির প্রতিনিধি দল। বুধবার (৭ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে ঢাকায় অবস্থিত ব্রিটিশ হাইকমিশনে এ বৈঠক হয়।

ব্রিটিশ হাইকমিশনারের আমন্ত্রণে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে এ বৈঠকে অংশ নেন দলের নেতারা।

এই বিভাগের আরও সংবাদ

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ব্রিটিশ হাইকমিশনারের আমন্ত্রণে বিএনপির প্রতিনিধি দল ঢাকাস্থ হাইকমিশনে যায়। প্রতিনিধি দলে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ও বিএনপি নির্বাহী কমিটি সদস্য তাবিথ আউয়াল প্রমুখ।

এদিকে, বৈঠকের পর বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে তোলা ছবি যুক্ত করে একটি টুইট করেছেন ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডিকসন।

এই বিভাগের আরও সংবাদ