রাজশাহী

মোহনপুরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক নারীর মৃত্যু

রিপন আলী, রাজশাহী ব্যুরোঃ রাজশাহীর মোহনপুর উপজেলার জাহানাবাদ ইউনিয়নের ধোরসা গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নারীর মৃত্যু হয়েছে।

এলাকা ও থানা সূত্রে জানা গেছে, ধোরসা গ্রামের আনসার আলীর মেয়ে আদরী বেগম (৩৬) মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮ মিনিটের দিকে পাকঘরে টেবিল ফ্যান দিয়ে রান্না কর ছিলেন, হঠাৎ করে ফ্যানের পিছনের প্লাস্টিকের মগ খুলে মাটিতে পড়ে যাই। মগটি তুলে ফ্যানের উপরে দিতে গেলে, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়।

এই বিভাগের আরও সংবাদ

এ বিষয়ে মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, এ বিষয়ে মোহনপুর থানায় একটি ইউডি মামলা হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ