সিরাজগঞ্জ

কামারখন্দে টাকা নেওয়ার অভিযোগে ভ্যাকসিনকর্মীকে অব্যাহতি

ওমর ফারুক ভুইয়া, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জ কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ভাইরাসের ভ্যাকসিন প্রদানে টাকা নেওয়া ও বিদেশ গমনেচ্ছুদের হয়রানির অভিযোগে ভ্যাকসিন প্রদানকারী মাল্টিপারপাস হেলথ ভলেন্টিয়ার সুমনকে অব্যাহতি দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

রবিবার (২৮ আগস্ট) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ ইব্রাহিম।

তিনি জানান, সরকারি ভাবে বিনামূল্যে করোনা ভাইরাসের ভ্যাকসিন প্রদান করা হচ্ছে। হঠাৎ করে বিদেশ গমনেচ্ছুদের কাছ থেকে ভ্যাকসিন নিতে টাকা নেওয়া সহ নানা অভিযোগ ওঠে ভলেন্টিয়ার সুমনের বিরুদ্ধে।

তিনি আরও জানান, অভিযোগ প্রাপ্তির সঙ্গে সঙ্গে শুরুতে তার ভ্যাকসিন দেওয়ার পাসওয়ার্ড পরিবর্তন করা হয় পরে বিকেলে তাকে ভ্যাকসিনেশন সহ সকল কার্যক্রম থেকে অব্যাহতি প্রদান করা হয়।

এই বিভাগের আরও সংবাদ