রাজধানী

মোহাম্মদপুরে বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে স্মরণ সভা ও দোয়া মাহফিল

মোঃ ইব্রাহিম হোসেন, নিজস্ব প্রতিনিধিঃ স্বাধীনতার মহান স্থপতি মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ঢাকা মোহাম্মদপুরস্থ ভোলা জেলা লালমোহন-তজুমদ্দিনবাসীর আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২৭ আগস্ট ২০২২ রোজ শনিবার রাজধানী মোহাম্মদপুর টাউন হলের দ্বিতীয় তলায় এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এই বিভাগের আরও সংবাদ

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা-৩ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহাদ, চেয়ারম্যান উপজেলা পরিষদ, লালমোহন, ভোলা।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, জনাব ফখরুল আলম হাওলাদার, সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী, লালমোহন উপজেলা শাখা।সঞ্চালনায় ছিলেন, মোঃ ফজলুল কাদের, সহ-সভাপতি ভোলা জেলা স্বেচ্ছাসেবক লীগ।

অনুষ্ঠান সার্বিক সহযোগিতা করেন, শাহিন জুয়েল, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক উপজেলা লালমোহন আওয়ামী লীগ।

এ সময় উপস্থিত ছিলেন, ঢাকা মোহাম্মদপুরস্থ ভোলা জেলা লালমোহন-তজুমদ্দিন আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মী।

এছাড়াও উপস্থিত ছিলেন, ৩১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি দিল মোহাম্মদ দিলু, সাবেক সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন ফরাজী, সাবেক সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন, যুব মহিলা লীগের কেন্দ্রীয় নেত্রী লায়লা হোসেন, মোহাম্মদপুর থানা ছাত্রলীগের সংগ্রামী সভাপতি নাঈমুল হাসান রাসেল, ৩১ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মোঃ আক্তার হোসেন বাবুল, ১০০ নং ওয়ার্ড যুবলীগ সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, নবীনগর হাউজিং এর ম্যানেজার সনামধন্য ব্যক্তি মোঃ রুহুল আমিন, যুবলীগ নেতা, মোঃ শাবুদ্দিন মৃধা, মোঃ নজরুল ইসলাম, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুধী সমাজ এবং সাংবাদিকবৃন্দ সহ প্রমুখ।

প্রধান অতিথি নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না। ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে দেশি-বিদেশি চক্র বাংলাদেশের উন্নয়ন ও মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করতে চেয়েছিল। কিন্তু বঙ্গবন্ধুকে হত্যা করলেও বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্নকে মুছে ফেলতে পারেননি হত্যাকারীরা। শেখ হাসিনার সরকারের আমলে বাংলাদেশে ব্যাপক উন্নয়ন হয়েছে।

তিনি আরো বলেন, স্বাধীনতাবিরোধী সাম্প্রদায়িক গোষ্ঠী এবং উন্নয়ন ও গণতন্ত্রবিরোধী চক্রের সব অপতৎপরতা ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করতে হবে।

বিএনপি নেতা মেজর হাফিজের অন্যায় অত্যাচারের কথা তুলে ধরেন এমপি শাওন বলেন, মেজর হাফিজ কখনো জনগণের বন্ধু হতে পারেনি। ভোলা-৩ আসন কে অনৈতিক ও অরাজকতা সৃষ্টি করেছিলো। কিন্তু ভোলায় আজ শান্তি বিরাজ করছে তাই আগামীতেও জনগণ শান্তিতে থাকতে চায়।

ঢাকা মোহাম্মদপুরস্থ ভোলা জেলা লালমোহন-তজুমদ্দিনবাসী একেকজন তাদের বক্তব্যে বলেন, আগামী নির্বাচনে তাদের প্রিয় নেতাকে আবারও সংসদ সদস্য হিসেবে দেখতে চান এবং ভোলা-৩ আসনে আলহাজ্ব নূরন্নবী চৌধুরী শাওন কে নির্বাচিত করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার হিসেবে দিবেন।

সবশেষে বঙ্গবন্ধু সহ ১৫ আগস্ট শাহাদাত বরণকারী সকল শহীদের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয় এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়।

অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।

এই বিভাগের আরও সংবাদ