রাজধানী

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪৫

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় মাদকবিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অভিযোগে ৪৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

এ সময় তাদের কাছ থেকে ৬২১ পিস ইয়াবা, দুই গ্রাম হেরোইন, ১১ কেজি ৫৯০ গ্রাম গাঁজা ও ৫৩টি নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়।

এই বিভাগের আরও সংবাদ

বুধবার (২৪ আগস্ট) ভোর ৬টা থেকে বৃহস্পতিবার (২৫ আগস্ট) ভোর ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৭টি মামলা রুজু হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ