রাজধানী

মালিবাগে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

রাজধানীর মালিবাগ রেল ক্রসিংয়ে ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তার নাম-পরিচয় জানা যায়নি। বয়স আনুমানিক ৭০ বছর। নিহতের পরনে ছিল গোলাপি ও জলপাই রঙের সুতি শাড়ি।

মঙ্গলবার (২৩ আগস্ট) রাতে এ দুর্ঘটনা ঘটে। বুধবার ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঢাকা রেলওয়ে কমলাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ফিরোজ আহমেদ এ তথ্য জানান।

এই বিভাগের আরও সংবাদ

তিনি বলেন, ‘মঙ্গলবার রাতে মালিবাগ রেল ক্রসিং পার হওয়ার সময় অজ্ঞাত ওই নারী কমলাপুর থেকে ছেড়ে আসা জয়দেবপুরগামী তুরাগ কমিউটার ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে।

এই বিভাগের আরও সংবাদ