রাজশাহী

এনজিও উদ্যোগে বঙ্গবন্ধু উচ্চ শিক্ষা বৃত্তি ও সাধারণ বৃত্তি প্রদান

রিপন আলী, রাজশাহী ব্যুরোঃ বেসরকারী উন্নয়ন সংস্থা শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার উদ্যোগে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২২ উদযাপন উপলক্ষে গতকাল সোমবার সকাল ১০টায় রাজশাহী শাপলা প্রধান কার্যালয়ে কনফারেন্স হল রুমে ২৬ জন মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বঙ্গবন্ধু উচ্চ শিক্ষা বৃত্তি ও সাধারণ বৃত্তি প্রদান করা হয়।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাপলা গ্রাম উন্নয়ন সংস্থা এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মোঃ মোহসিন আলী।

এই বিভাগের আরও সংবাদ

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ আব্দুল মান্নান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ডিজিএম জনাব শওকত শহিদুল ইসলাম ও ডিজিএম জনাব আবুল কালাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন এইচ আর সমন্বয়কারী মোঃ জাহাঙ্গীর আলম।

শিক্ষার্থী, অভিভাবক এবং অতিথিবৃন্দ শাপলার এই উদ্যোগের ভুয়সী প্রশংসা করেন এবং শাপলার উত্তরোত্তর সমৃদ্ধি ও সফলতা কামনা করেন।

এই বিভাগের আরও সংবাদ