রাজধানী

উত্তরায় বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া মাহফিল

মোঃ ইব্রাহিম হোসেন, নিজস্ব প্রতিনিধিঃ স্বাধীনতার মহান স্থপতি মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ১৮ আগস্ট ২০২২ রোজ বৃহস্পতিবার ঢাকা মহানগর উত্তর, উত্তরা কমিউনিটি সেন্টারে, উত্তরা পূর্ব থানা, উত্তরা পশ্চিম থানা , তুরাগ থানা , উত্তরখান থানা, দক্ষিণখান থানা, বিমান বন্দর থানা ও খিলক্ষেত থানা কৃষক লীগ আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, জনাব আলহাজ্ব মোহাম্মদ হাবিব হাসান, মাননীয় সংসদ সদস্য, ঢাকা-১৮ ও যুগ্ম-সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এ কে এলম আজম খান, যুগ্ম-সাধারণ সম্পাদক, বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কমিটি।

এই বিভাগের আরও সংবাদ

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, আলহাজ্ব মোঃ মাকসুদুল ইসলাম, সহ-সভাপতি , বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কমিটি ও সভাপতি, ঢাকা মহানগর উত্তর কৃষক লীগ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, মোঃ হালিম খান, সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর উত্তর কৃষক লীগ।অনুষ্ঠান সমন্বয়ক ছিলেন, বি এম আব্দুর রশিদ সংস্কৃতি বিষয়ক সম্পাদক, ঢাকা মহানগর উত্তর কৃষক লীগ।

এ সময় আরো উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তর কৃষক লীগের অন্তর্ভুক্ত বিভিন্ন থানা ও ওয়ার্ড কৃষক লীগের নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুধী সমাজ এবং সাংবাদিকবৃন্দ সহ প্রমুখ।

সবশেষে বঙ্গবন্ধু সহ ১৫ আগস্ট শাহাদাত বরণকারী সকল শহীদের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয় এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়।

অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।

এই বিভাগের আরও সংবাদ