কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু


মানিক ঘোষ, ঝিনাইদহ প্রতিনিধি:ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে বাবু রঘুনাাথ কুমার বিশ^াসর(৪০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার বিকাল ৬ টার দিকে মোবারকগঞ্জ রেলস্টেশনের অদূরে চাচড়া রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, বিকালে কালীগঞ্জ উপজেলার চাপড়া নামক স্থানে ট্রেন লাইনের পাশে দাড়িয়েছিল ওই যুবক। এসময় চিলাহাটি থেকে খুলনাগামী রুপসা এক্সপ্রেস ডাউন ট্রেনের নীচে ঝাপ দেয় ওই যুবক। এতে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যায়।
নিগত যুবক ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলা ৩নং কোলা ইউনিয়নের কামালহাট বিনোদপুর গ্রামের বাসিন্দা। এছাড়া কালীগঞ্জ উপজেলা পরিষদের (সাবেক ) ভাইস চেয়ারম্যান ও কালীগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি তিথি রাণী ভদ্রার দেবর।
কালীগঞ্জ মোবারকগঞ্জ রেল স্টেশনের মাস্টার মোহাম্মদ শাহজাহান শেখ জানান, ট্রেনটি অতিক্রম করার কিছু সময় পর ঘটনাটি জানা যায়। যশোর থেকে জিআরপি পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে গেছে।





