ডেঙ্গু আক্রান্ত হয়ে নগর সহকারী অর্থ সম্পাদকের ছেলের ইন্তেকাল, শোক প্রকাশ


ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সহকারী অর্থ সম্পাদক রাকিবুল হাসানের ৫ বছর বয়সী ছেলে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ১ সপ্তাহ যাবৎ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গতরাত ২ টায় ঢাকা শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছেলেটি ইন্তেকাল করেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাঁর নামাজে জানাজা আজ বেলা ১১ টায় মহাখালী আমবাগান কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।
শোকবাণী:
ছেলেটির ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ ও সেক্রেটারী মাওলানা আরিফুল ইসলাম।
এক শোক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন; ডেঙ্গু আক্রান্ত হয়ে বাচ্চাটির ইন্তেকালে মা-বাবা সহ পুরো পরিবার ও আত্মীয়স্বজনদের মাঝে হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। নিষ্পাপ শিশুটির ইন্তেকালে আল্লাহপাক পরিবার-পরিজনকে সবরে জামিল নসিব করেন। মা-বাবাকে দুনিয়া ও আখিরাতে উত্তম বিনিময় দান করেন।
আমরা তাঁর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করছি এবং শোক-সন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।





