জামালপুরদেশজুড়ে

বন্যায় ক্ষতিগ্রস্ত ৫’শ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ : সাবেক প্রতিমন্ত্রী ডা: মুরাদ হাসান এমপি

তৌকির আহাম্মেদ হাসু,স্টাফ রিপোর্টার: জামালপুরের সরিষাবাড়ীতে বন্যাকবলিত গরিব অসহায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৫’শ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন ১৪১ জামালপুর-৪(সরিষাবাড়ী) আসনের সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আলহাজ্ব ডা: মুরাদ হাসান এমপি।

গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলা প্রশাসন ও উপজেলা দুযোর্গ ব্যাবস্থাপনা ও ত্রান মন্ত্রানালয়ের আয়োজনে উপজেলার আওনা ইউনিয়নের স্থল বড় জামে মসজিদ মাঠে এ ত্রান সামগ্রী বিতরণ করা হয়।

ত্রাণ সামগ্রী হিসেবে চাল,মসুর ডাল,লবন , খাবার স্যালাইন,চিনি,সয়াবিন তৈল, সুজি,সাবান,পেঁয়াজ,আলু,সেমাই সহ সম্মিলিত পেঁকেটজাত করে এসব বিতরণের করা হয়।

এতে প্রধান অতিথী হিসেবে সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আলহাজ্ব ডা: মুরাদ হাসান এমপি বন্যাকবলিতদের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন,সাবেক ইউপি চেয়ারম্যান খায়রুল বাশার নাজাত, সরিষাবাড়ী মাহমুদা সালাম মহিলা কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান,বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন,বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম ভিপি,জাতীয় শ্রমিকলীগ সরিষাবাড়ী আঞ্চলিক শাখার সহ সভাপতি আব্দুর রহিম,পৌর কাউন্সিলর সাখাওয়াত আলম মুকুল,উপজেলা আওয়ামী যুবলীগের ধর্ম বিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান,প্রচার সম্পাদক মিজানুর রহমান মিজু,পিংনা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সেলিম আল মামুন,প্রমুখ সহ দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ত্রান সামগ্রী বিতরণ অনুষ্ঠানটি পরিচালনা করেন সাবেক আওনা ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক শাহিনুর রহমান শাহীন।

এই বিভাগের আরও সংবাদ