রাজধানী

রোটারী ইন্টারন্যাশনাল ক্লাব অফ পল্লবী ঢাকা’র ২০২২-২০২৩ সেশনের কমিটি গঠন

রাজধানীর মিরপুরস্থ গ্র্যান্ড প্রিন্স থাই এন্ড চাইনিজ রেস্টুরেন্টে “Year Ending Meeting & Caller Handover Ceremony”-এর মধ্য দিয়ে আন্তর্জাতিক সামাজিক উন্নয়ন সংস্থা রোটারী ইন্টারন্যাশনাল ক্লাব অফ পল্লবী’র ২০২২-২০২৩ সেশনের কমিটি নবায়ন সম্পন্ন হয়েছে ৩০ জুন ২০২২ ইং বৃহস্পতিবার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের ২০২১-২০২২ সেশনের প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মোঃ সলিম উল্লাহ খান।

এই বিভাগের আরও সংবাদ

নানান আয়োজনে অনুষ্ঠানটি উৎযাপন শেষে ক্লাবের ২০২২-২০২৩ সেশনের প্রেসিডেন্ট রোটারীয়ান শেখ খালেদ সাইফুল্লাহ ও সেক্রেটারী রোটারীয়ান ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিন-কে বরণ করে নেন ক্লাব প্রেসিডেন্ট সহ ক্লাবের সকল সদস্যবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন চার্টার্ড প্রেসিডেন্ট রোটারীয়ান নজরুল ইসলাম, রোটারীয়ান রাবেয়া আকতার, রোটারীয়ান আমিনুল হক টিপু, রোটারীয়ান মোঃ হুমায়ুন কবির, রোটারীয়ান মোঃ মঞ্জুর আলম, রোটারীয়ান ফিরোজ ব্যাপারী, রোটারীয়ান ইঞ্জিনিয়ার জুয়েল দাস সহ ক্লাব সদস্যবৃন্দ।

এই বিভাগের আরও সংবাদ