রাজধানী

রাজধানীর যেসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে কাল

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি জানিয়েছে, সরবরাহ লাইন পরিবর্তনের জন্য আগামীকাল শনিবার সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত রাজধানীর কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

আজ শুক্রবার এমনটাই জানানো হয়েছে। তথ্য অনুযায়ী, যেসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে, সেসব এলাকা হলো- মিরপুর ১, ২, ৬, ৭, ১০, ১১, ১২ ও ১৩, ইস্টার্ন হাউজিং, রূপনগর, আরামবাগ, আলুবাদি ও মিরপুর ডিওএইচএস। এছাড়া আশপাশের এলাকার ভোক্তারাও তাদের গ্যাস সরবরাহে কম চাপ লক্ষ করতে পারেন বলে জানিয়েছে তিতাস গ্যাস।

এই বিভাগের আরও সংবাদ

এই বিভাগের আরও সংবাদ