দেশজুড়ে

কেএমপি’র অভিযানে ১০২ পিস ইয়াবাট্যাবলেটসহ গ্রেফতার ২

আহছানুল আমীন জর্জ, খুলনা প্রতিনিধি : গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ১) সৈয়দ হাসান আলী ওরফে সৈকত (৩৪), পিতা-সৈয়দ বদরুল আলম, সাং-১৯ পশ্চিম বানিয়াখামার ক্রস রোড বসুপাড়া বাঁশতলা, থানা-সোনাডাঙ্গা মডেল এবং ২) কাজী রবিউল ইসলাম(৩২), পিতা-মৃত: কাজী নুর ইসলাম, সাং-মধ্যডাঙ্গা উত্তর পাড়া জিন্নাহ সড়ক, থানা-দৌলতপুর, খুলনা মহানগরীদ্বয় কে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা মডেল ও দৌলতপুর থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। উপরোক্ত মাদক ব্যবসায়ীদ্বয়ের নিকট হতে ১০২ পিস ইয়াবা ট্যাবলেট আলামত হিসাবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয়ের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ২ টি মাদক মামলা রুজু করা হয়েছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের ( কেএমপি’র ) অতিরিক্ত উপ – পুলিশ কমিশনার ( এডিসি, মিডিয়া এ্যান্ড কমিউনিটি পুলিশিং ) মোঃ কামরুজ্জামান ১০ মার্চ বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তরঙ্গ নিউজকে উপরোল্লেখিত তথ্য নিশ্চিত করেন ।

এই বিভাগের আরও সংবাদ