দেশজুড়ে

পুঠিয়ায় কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার

পুঠিয়া প্রতিনিধিঃ রাজশাহীর পুঠিয়ায় হোসনেয়ারা (প্রান্তি) (২০) নামের এক নারীর ঝুঁলন্ত লাশ উদ্ধার করেছে পুঠিয়া থানা পুলিশ। নিহত প্রান্তি পুঠিয়া পৌরসভার গন্ডগোহালী ওয়ার্ডের জামালগঞ্জ পাড়ার হাসিনুুজ্জামান বাবুর মেয়ে। গতকাল শুক্রবার (৪ মার্চ) দিবাগত রাত্রির যে কোন সময় এ আত্বহত্যার ঘটনাটি ঘটে।

স্থানীয় এলাকাবাসী সূত্রে জানাগেছে, নিহত প্রান্তির সাথে গত তিন বছর পূর্বে পুঠিয়া পৌরসভার কাঁঠালবাড়িয়া ওয়ার্ডের আজরাইলের মোড় নামক স্থানে আমজাদ আলীর ছেলের সাথে বিয়ে হয়। বিয়ের পর তার কোন সন্তান হয়নি। এ অবস্থায় সে মাঝে মধ্যেই বাবার বাড়ি যাতায়াত করতো। গতকাল রাতের খাওয়া শেষে সে দাদার শয়ন কক্ষের পাশের একটি কক্ষে ঘুমাতে যায়। গভীর রাতে তার দাদা তাহাজ্জতের নামাজ পরার জন্য ঘুম থেকে উঠে।

এসময় প্রান্তির শয়ন কক্ষের দরজা খোলা দেখে ঘরে গিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার দেয়। এসময় বাড়ির অন্যান্য সদস্যরা তার চিৎকারে ছুটে এসে প্রান্তিকে ঝুলন্ত অবস্থায় দেখে। পরে ভোরে পুঠিয়া থানা পুলিশকে খবর দিলে থানা পুলিশ লাশ উদ্ধার করে। পুঠিয়া থানা অফিসার ইনচার্জ সোহরাওয়ার্দী হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ঝুঁলন্ত অবস্থায় লাশ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানাজায়নি বলে মৃত্যুর সঠিক কারণ নিরুপণের জন্য লাশ ময়না তদন্তে রামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিয়য়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে বলে এ কর্মকর্তা জানান।

এই বিভাগের আরও সংবাদ